মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে 'অপারেশন ডেভিল হান্ট' এবং মাদক উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে ৮ জনকে এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ৪৮ জনসহ সর্বমোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বেলাব থানা পুলিশ কর্তৃক ২৩ ফেব্রুয়ারী বেলাব থানাধীন দড়িকান্দি এলাকা হতে ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী সদরের বুদিয়ামারা ভূঁইয়া বাড়ী এলাকার মৃত আব্দুল সামাদ এর ছেলে মোঃবাবু হাসান(২২),নরসিংদী সদরের নবীপুর পশ্চিম পাড়া ভুঁইয়া বাড়ী এলাকার আব্বাস আলী,র ছেলে ইসমাইল(২১) এবং একই এলাকার রহমত আলীর ছেলে সাকিব(২০)। এছাড়া রায়পুরা থানা পুলিশ কর্তৃক ১ কেজি গাজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২