Header Premium (728×90)

অপরাধ

হ্নীলা সীমান্তে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী থেকে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে নাফ নদী থেকে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাচারকারীরা দ্রুত নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে,
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। তথ্য-উপাত্ত পর্যালোচনা করে (৫ ফেব্রুয়ারি) ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র দুইটি বিশেষ অভিযানদল জেলেপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত সাড়ে ৩ টার দিকে ৩ জন ব্যক্তিকে নাফ নদীর অপর পার্শ্ব হতে সুকৌশলে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে। আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে জলসীমা হতে দ্রুত সবকিছু ফেলে আবার মায়ানমারের দিকে ফেরত চলে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে অভিযান দল বর্ণিত এলাকায় অপরাধীদের খোঁজে তল্লাশীর সময় পানিতে ভাসতে থাকা তিনটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে দুই লক্ষ বিশ হাজার পিস ইয়াবা এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। ব্যাটালিয়নের তত্ত্বাবধানে অপরাধীদের আটকের অভিযান চলমান। অভিযান শেষে, প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

20 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

20 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

20 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

21 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

21 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

22 hours ago

This website uses cookies.