
আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে প্রতিনিয়ত দ্বিমুখী পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইনসে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, পুলিশ বল প্রয়োগ করলে তাকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়, আবার কঠোর ব্যবস্থা না নিলে মানুষ পুলিশকে দুর্বল মনে করে।
খুলনা অঞ্চলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী উদ্যোগের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। আইজিপি জানান, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আস্থা ফিরিয়ে আনাই বর্তমান লক্ষ্য। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে ঢেলে সাজানো হচ্ছে। আগে পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি) প্রকল্পের আওতায় এটি পরিচালিত হলেও এতে কিছু দুর্বলতা ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কমিউনিটি পুলিশিংকে আইনি কাঠামোর মধ্যে পুলিশের একটি শাখা হিসেবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ ক্ষমতা ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করতে না পারে।
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইজিপি বলেন, অনেক ক্ষেত্রে চাঁদাবাজরা প্রভাবশালী বা ক্ষমতাসংশ্লিষ্ট হওয়ায় সাধারণ মানুষ ভয়ে থানায় অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে চান না। এই সমস্যা মোকাবিলায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং বিদ্যমান আইন সংস্কারসহ নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
অপরাধ দমনে পুলিশের সোর্স নেটওয়ার্কের কার্যকারিতা নিয়ে আইজিপি বলেন, অপরাধ ঘটার পর পুলিশ তৎপর হলেও প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। ৫ আগস্টের পর পুলিশ যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, তা কাটিয়ে তারা এখন মনোবল ফিরে পেয়েছে। বেকারত্বসহ সামাজিক সমস্যার সমাধান একদিনে সম্ভব না হলেও পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা পুলিশ লাইনসে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২