
কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদক কারবারসহ ১৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার ভোগপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাজন ঘোষ কটিয়াদী পৌর এলাকার ঘোষপাড়া গ্রামের হরি ঘোষের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে কটিয়াদী, কিশোরগঞ্জ সদর, ভৈরব, গাজীপুর ও টাঙ্গাইল থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, সাজন ঘোষের বিরুদ্ধে থাকা ১৮টি মামলার মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যেই আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশসহ তার বিরুদ্ধে জিআর সাজার পরোয়ানা জারি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত এই অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত রাখতে মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২