
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপে উপস্থিত হন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতিটি মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় পূজা উদযাপন ও পরিচালনাকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরা হয়।
মণ্ডপ কর্তৃপক্ষের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু। তিনি এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২