
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি দল অংশ নেয়।
অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল এবং ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার হওয়া মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশ সংরক্ষণে প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২