
গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে গাজীপুর ও কোনাবাড়ী এলাকার শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পণ্যের গুণগত মান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইনোভারের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে ইনোভারের ধারাবাহিক সাফল্য এবং পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ব্যবসায়ীদের ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ ক্ষেত্রে তিনি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সোলায়মান হক, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক এবং রিজিওনাল সেলস ম্যানেজার মো. তুষার খান ও মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২