
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ভ্রমণের জন্য বন্ধ রাখা সাজেকের পর্যটনকেন্দ্রগুলো এখন থেকে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে আবারও পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং কাপ্তাই হ্রদকে ঘিরে গড়ে ওঠা স্থানীয় পর্যটনশিল্পে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২