
ভোলার লালমোহন উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার সকালে লালমোহন মডেল মসজিদের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগী শিক্ষার্থীরা ২০টি পৃথক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে মোট ৬০টি পুরস্কার জিতে নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় ছিল লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমি, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমি, গজারিয়া দারুল কুরআন একাডেমি, পশ্চিম চরউমেদ দাখিল মাদরাসা ও রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ স্থানীয় কয়েকটি নুরানি মাদরাসা।
আয়োজক সূত্রে জানানো হয়, শিশু-কিশোরদের মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে তারা পরবর্তীতে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনে সচেষ্ট হবে। একই সঙ্গে এই আয়োজন তরুণদের মাঝে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ তৈরিতেও সহায়তা করবে।
ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সংস্থার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী, মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম ও বিন ইয়ামিন এবং সাধারণ কেয়ারটেকার আরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২