
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এসব ভাসমান দোকান সড়ক দখল করে রাখায় শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, পৌরসভার সচিব ডা. লোকমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
স্থানীয় সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সভায় সড়ক দখলের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার জানান, সড়ক দখল করে বসানো ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ পুনরায় সেখানে দোকান না বসান, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সড়ক দখল করে দোকান বসালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২