
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, টঙ্গী এবং গাজীপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও ১৩টি ইউনিট যুক্ত হয়। এভাবে মোট ২১টি ইউনিটের টানা চার ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কারখানাটি ফায়ার সার্ভিসের স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির বিস্তারিত তথ্য জানানো যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২