
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঝালকাঠিতে পূজা পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জামায়াতে ইসলামীর নেতারা। গত রোববার রাত ৮টায় শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং উৎসব উদযাপনে সহযোগিতার বিষয়ে আলোচনা করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। বিগত বছরের মতো এবারও পূজামণ্ডপগুলোতে সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মুহা. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক। এ সময় স্থানীয় জামায়াতের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। সভায় শহরের ১৩টি দুর্গাপূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা অংশ নেন।
সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ধর এবং সাংবাদিক ও হিন্দু ফ্রন্টের নেতা মানিক আচার্যসহ আরও অনেকে। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা গত বছরের শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পাহারাসহ বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২