
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এই অভিযান চালায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পুরানপৈল বাইপাস মোড়ের পাকা সড়কে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ভ্যানটি থেকে দুই কার্টুন নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে একেএল ওয়ান ব্র্যান্ডের ১০০ মিলিলিটার পরিমাণের মোট ৭৬৮ বোতল রয়েছে।
উদ্ধার করা এই মাদকের বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২