Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাবনার আটঘরিয়ায় দুই শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হকের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি ঘটল এক আবেগঘন বিদায় সংবর্ধনার মাধ্যমে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি হয় এমনই এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের চেনা ক্যাম্পাস, প্রিয় সহকর্মী এবং শিক্ষার্থীদের মায়া কাটিয়ে অবসরে যাওয়ার এই আয়োজনে উপস্থিত সবার চোখই ছিল অশ্রুসিক্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হক নিষ্ঠা ও সততার সঙ্গে দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। তাঁদের অবদান কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ইউএনও তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষকদের অবদান কেবল অবসরে শেষ হয় না; তাঁদের কর্মের দৃষ্টান্ত নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিদায়ী অধ্যক্ষ সাইদুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা অমূল্য সম্পদ। সহকারী অধ্যাপক আব্দুল হকও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আব্দুল মজিদ নাদিম ও সহকারী অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক নীহার আফরোজ। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন। এছাড়া বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁদের উপহারসামগ্রী দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ভেনেজুয়েলার মতো দেশের ক্ষেত্রে কঠোর অবস্থান নিলেও ইয়েমেনের হুতিদের বিষয়ে সতর্ক ট্রাম্প। সরাসরি…

5 minutes ago

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখা এবং পলাতক নেতাদের নির্দেশে পুনরায় সংগঠিত হওয়ার অভিযোগে রূপনগর…

13 minutes ago

দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের জেরে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধসহ মেট্রো ও ট্রেন চলাচলে…

23 minutes ago

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের হয়ে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো…

25 minutes ago

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন করা হয়েছে।…

29 minutes ago

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও রহনপুর রেলস্টেশন এলাকার অবৈধ বস্তি…

30 minutes ago

This website uses cookies.