
আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খান। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে তালিকাভুক্ত একমাত্র গবেষক হিসেবে এই গৌরব অর্জন করেছেন। এর আগে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও তিনি এই সম্মাননা পেয়েছিলেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৩৪৭ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন, যাদের মধ্যে ড. নুরুজ্জামান ৪৪তম অবস্থানে রয়েছেন। স্কোপাস (Scopus) ডেটাবেসের তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত এই তালিকায় তাঁকে ক্লিনিক্যাল মেডিসিনের ‘পাবলিক হেলথ’ উপক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপক্ষেত্রে তাঁর বৈশ্বিক অবস্থান ৪২৬তম এবং সামগ্রিক বৈশ্বিক অবস্থান ৪৬,০১৭তম।
ড. নুরুজ্জামান খানের গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্য, শরণার্থী ও অভিবাসী স্বাস্থ্য এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি অ্যান্ড মেডিকেল স্ট্যাটিসটিকস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
নিজের এই অর্জন প্রসঙ্গে ড. নুরুজ্জামান খান বলেন, জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা এবং গবেষণার ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও অর্থবহ গবেষণায় অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান। পাশাপাশি তরুণ গবেষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাঁর গবেষণার অভিজ্ঞতা ও জ্ঞান যদি তরুণদের এগিয়ে যেতে সহায়তা করে, তবে সেটিই হবে তাঁর কাজের অন্যতম বড় অর্জন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২