
ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুম।
বৃহস্পতিবার সকালে আয়শা আনজুমের এই অর্জনের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়শা আনজুম প্রথম স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়েছে এবং তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতির কথা জানিয়ে আয়শা আনজুম বলেন, এই অর্জনে তিনি আনন্দিত ও গর্বিত। সেই সাথে যারা তাকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২