
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিস্ফোরক মামলায় তৌহিদুল ইসলাম ফিরোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পূর্ব পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্যান্যদের মতো তাকেও চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ফিরোজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২