জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শুদ্ধ ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সারাদেশে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সেবার মান নিশ্চিতকরণ, নির্ভুলতা এবং সময়ানুবর্তিতার স্বীকৃতিস্বরূপ ইউএনও মাজহারুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
পুরস্কার পাওয়ার পর ইউএনও মাজহারুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে শিবগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান। একই সঙ্গে এই কার্যক্রম সফল করতে সার্বিক সহযোগিতা করায় শিবগঞ্জ উপজেলার বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাজহারুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিবগঞ্জ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরাও অত্যন্ত দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা প্রদান করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই জাতীয় স্বীকৃতি উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাজে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির এক অনির্ধারিত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। এসআরবি-৬-এর পক্ষ…
সিলেট বিভাগে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪৭ জন নিখোঁজ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত…
সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি চান্দিনা ভিটির রাজস্ব আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের…
বরিশালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কারাগারের ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী রয়েছে বাংলাদেশে। দেশের কারাগারগুলোয় প্রতি…
This website uses cookies.