টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া নামে এক বৃদ্ধা নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বাদল বাবু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের পাশাপাশি আদালত তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত বাদল বাবু জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাদল।
ঘটনার দিনই সকাল সাড়ে ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দিয়ে সেহাব উদ্দিনের বৃদ্ধা মা আহাতন বেওয়ার গলা কেটে হত্যা করেন বাদল। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। পরবর্তীতে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডিত বাদল বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার…
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় পানির হিস্যায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে যতীন সর্দার নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…
ভারতের একটি পুরোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে সফলভাবে কক্ষপথ পরিবর্তন করে রক্ষা পেয়েছে…
বৈশ্বিক ভ্রমণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির ২০২৬ সালের মেগাহাবস ইনডেক্সে লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে…
This website uses cookies.