Header Premium (728×90)

Categories: সারাদেশ

বড়লেখায় ফ্রি চক্ষু ক্যাম্পে ৫০০ জনের চিকিৎসাসেবা

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারে ফোরামের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় ৫০০ জন নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

ক্যাম্পে সেবাগ্রহীতাদের মধ্যে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এছাড়া চোখ পরীক্ষার পর ছানি আক্রান্ত হিসেবে শনাক্ত ৪৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে অস্ত্রোপচারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত রোগীদের হাসপাতালে নেওয়া, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং চিকিৎসা পরবর্তী সময়ে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় খরচ বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরাম বহন করবে।

এই ক্যাম্পটি আয়োজনে সহযোগিতা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমদ। ইস্পাহানি ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়ার চিকিৎসকরা ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন।

ফয়সাল আহমদ বলেন, অর্থের অভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রায় দুই বছর আগেও একবার এমন চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ক্যাম্প পরিচালনায় বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরামের আহ্বায়ক কামাল উদ্দিনসহ কমিটির সদস্য কামরান আহমদ, তারেক আহমদ, আবুল কালাম কিবরিয়া, আহমেদুল হাসান, মাজহারুল, জাবির আহমদ, ইমন আহমদ ও জুবের আহমদ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সমীক্ষা ছাড়াই ৩৫ উড়োজাহাজ কিনছে বিমান, লাখ কোটি টাকার ঋণের শঙ্কা

কোনো ধরনের অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে ৩৫টি নতুন উড়োজাহাজ।…

3 minutes ago

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে

চলতি মৌসুমে পারফরম্যান্সের নিম্নগতির কারণে ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য কমে ১৩০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত ১৮…

8 minutes ago

ফেসবুক পরিচয়ে ডেকে নিয়ে সাংবাদিককে অপহরণ ও মুক্তিপণ আদায়

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জুরাইন থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে…

9 minutes ago

সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন…

16 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১…

27 minutes ago

জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানে বিএনপি: রুহুল কবির রিজভী

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,…

37 minutes ago

This website uses cookies.