Header Premium (728×90)

Categories: সারাদেশ

শ্রীমঙ্গলে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই কর্মশালায় উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের ১০০ জন ছাত্রী অংশগ্রহণ করে।

কর্মশালায় বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সনদপত্র, কলম ও নোটবুক বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬–২৭ বর্ষের সভাপতি ইন্দিরা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি শামসুন্নাহার খান বৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন এবং কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. কামাল উদ্দিন এবং ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের প্রাক্তন সভাপতি রিতা দত্ত, রহিমা বেগম, আরতী বালা পাল ও দিল আফরোজ বেগম। এ ছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ তানিয়া রায়, আইএসও সোমা দেব চৌধুরী ও সম্পাদক রুবানা হলি উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাইকোলজিস্ট আরমিন বেগম এবং শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রোকশানা ওয়াহিদ রাহী। আয়োজকদের ভাষ্যমতে, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনে সঠিক পরামর্শ ও চিকিৎসাসেবা নিতে সহায়তা করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে পাইপ কাটার সময় ১০…

6 minutes ago

সওজের গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের পদায়নের অভিযোগ

সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগ উঠেছে।…

16 minutes ago

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমল

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ অব্যাহত থাকা এবং কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে…

26 minutes ago

জাদুঘরে ঠাঁই পাচ্ছে মেসির ঐতিহাসিক অধিনায়কের আর্মব্যান্ড

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ শেষে তার ব্যবহৃত অধিনায়কের আর্মব্যান্ডটি বিশেষ মর্যাদায় জাদুঘরে সংরক্ষণের…

47 minutes ago

হরমুজ প্রণালিতে কি গোপনে টোল আদায় করছে ইরান?

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বাড়লেও বিশ্ববাজারে দাম এখনো চড়া। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ…

52 minutes ago

অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির

‘মিম সে মহব্বত’সহ একাধিক জনপ্রিয় নাটকের অভিনেতা আহাদ রাজা মির হঠাৎ অভিনয় থেকে বিরতির ঘোষণা…

58 minutes ago

This website uses cookies.