
ভোলার দৌলতখান উপজেলায় সদ্য যোগদানকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নবনিযুক্ত শিক্ষকদের এই সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার মূল কারিগর। নতুন কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মূল অনুষ্ঠানের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এবং সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২