
মাদককে ‘না’ বলে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে মাঠে গড়িয়েছে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়াম এলাকাটি স্থানীয় ক্রীড়ানুরাগী ও সুশীল সমাজের মানুষের উপস্থিতিতে এক উৎসবের নগরীতে পরিণত হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২