
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় জেলে ও মৎস্যজীবীদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার শশীগঞ্জ স্লইসঘাটে এই সভাটি আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোনাইন। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এই সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের উপস্থিতিতে আয়োজিত এই সভায় মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলে, মৎস্য ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২