কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পুলতাকান্দা বালুর মাঠসংলগ্ন একটি মার্কেটের তিনটি দোকানে জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে। মার্কেটের মালিক হাসানুল ইসলাম মুন্নার দাবি, জায়গা দখলের উদ্দেশ্যে একদল যুবক ভাড়াটিয়াদের বের করে দিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনার পেছনে ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুনের নির্দেশ ছিল বলে তিনি অভিযোগ করেছেন।
হাসানুল ইসলাম মুন্না জানান, তিনি ঢাকার সিদ্দিকবাজারে পাদুকার ব্যবসা করেন এবং পুলতাকান্দায় তাঁদের পৈতৃক বাড়ি রয়েছে। প্রায় ৪০ বছর আগে তাঁর বাবা ৩২ শতক জমি ক্রয় করেন, যা বর্তমানে ভাই-বোনদের নামে খারিজ করা আছে এবং ২০২৭ সাল পর্যন্ত খাজনা পরিশোধিত। প্রায় দুই বছর আগে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। মুন্নার ভাষ্যমতে, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তিনি ঢাকায় থাকাকালীন শিবপুরের টানকৃষ্ণনগর ও ভৈরব পৌর এলাকার কয়েকজন যুবক এসে ভাড়াটিয়াদের দোকান থেকে বের করে দেয়। এ সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে যুবকেরা আল-মামুনের নাম উল্লেখ করে হুমকি-ধমকি দিয়ে তালা লাগিয়ে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনও জানিয়েছেন যে, তালা লাগানোর সময় যুবকেরা আল-মামুনের নাম উচ্চারণ করেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলতাকান্দা এলাকায় ওয়ারিশদের কাছ থেকে বিরোধপূর্ণ জমি কম দামে কিনে পরে তা জবরদখলের চেষ্টা চালানো হচ্ছে। তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রতিকার দাবি করেছেন।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আল-মামুন। তিনি জানান, দোকানগুলোতে তালা দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং কাউকে এমন কোনো নির্দেশও দেননি। আল-মামুন বলেন, 'আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।' তিনি আরও জানান, মুন্নার সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় নেই। তবে জমিটির যারা ক্রেতা, তাদের একটি পক্ষ কোরবানির ঈদের আগে তাঁর কাছে সাহায্য চেয়েছিল। তখন তিনি মুন্নাকে ফোন করে বিষয়টি সমাধানের পরামর্শ দিলেও মুন্না আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
এদিকে হাসানুল ইসলাম মুন্না জানিয়েছেন, তিনি দোকানের তালা খুলে দেওয়া, সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং ভাড়াটিয়াদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পেতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি মরদেহ। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৪টির…
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। হুতি বিদ্রোহীদের…
খুলনার কয়রা উপজেলায় প্রায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। অধিকাংশ…
দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ ছবির অভাবনীয়…
বাঙালির হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় ক্লাসিক সৃষ্টি 'ভানু পেল লটারি'। নিটোল হাস্যরসের অন্তরালে…
মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি…
This website uses cookies.