
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়নে মিশ্র ফল বাগান প্রদর্শনীর মাধ্যমে অভাবনীয় সাফল্য পেয়েছেন মিলন আলী নামের এক কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর-এর বাস্তবায়নে ২০ শতক জমির ওপর গড়ে তোলা হয়েছে এই বাগানটি। তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১১ আগস্ট বাগানটি রোপণ করা হয়েছিল।
রোববার সকালে সাসলা পেয়ালা ব্লকের এই প্রদর্শনী প্লটটি পরিদর্শন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম। এ সময় সফল কৃষক মিলন আলী সেখানে উপস্থিত ছিলেন। এই মিশ্র বাগানে উন্নত জাতের ফল গাছের পাশাপাশি সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজিও চাষ করা হয়েছে, যা থেকে মিলন অতিরিক্ত আয় করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, কৃষকদের একই জমিতে কম খরচে বেশি লাভবান করার জন্য মিশ্র ফল বাগান পদ্ধতি শেখানো হচ্ছে। এতে পরিবারের পুষ্টি ও ফলের চাহিদা পূরণের পাশাপাশি সবজি চাষের মাধ্যমে অতিরিক্ত আয় করা সম্ভব। তিনি আরও জানান, মিলন আলীর এই প্লটটি এলাকায় একটি চমৎকার মডেল হিসেবে দাঁড়িয়েছে।
কৃষক মিলন আলী জানান, কৃষি অফিসের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় তিনি বাগানটি গড়ে তুলেছেন। ফল গাছগুলো বড় হওয়ার আগ পর্যন্ত মাঝের জমিতে সবজি চাষ করে তিনি ভালো লাভ পাচ্ছেন। মিলনের এই সাফল্যে উৎসাহিত হয়ে স্থানীয় অন্যান্য কৃষকরাও এখন আধুনিক ও লাভজনক এই মিশ্র কৃষিপদ্ধতিতে চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২