
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের বাসিন্দা মো: আছাদুল ইসলাম তার প্রতিবন্ধী সন্তানের সরকারি ভাতার বই পেতে গিয়ে চরম হয়রানির শিকার হয়েছেন। তার অভিযোগ, নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো: মনিরুজ্জামান তার সন্তানের ভাতার বইটি আটকে রেখে ২২ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। এ ঘটনার প্রতিকার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আছাদুল ইসলাম জানান, তার সন্তান মো: হামিম হাসান তীব্র শারীরিক প্রতিবন্ধী। সরকারি নিয়ম অনুযায়ী ২০২২ সালে সুবর্ণ নাগরিক কার্ড পাওয়ার পর তিনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন। এরপর জীবিকার প্রয়োজনে তিনি কিছুদিনের জন্য বিদেশে অবস্থান করায় ভাতার বইটি সংগ্রহ করতে দেরি হয়। প্রায় ৫ মাস আগে দেশে ফিরে তিনি সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে সমাজকর্মী মনিরুজ্জামান ঘুষ দাবি করেন। মনিরুজ্জামান তাকে বলেন, তার স্যারকে টাকা না দিলে তিনি বইয়ে স্বাক্ষর করবেন না। ঘুষ না দেওয়ায় দীর্ঘ সময় ধরে সরকারি রেজিস্টারভুক্ত বইটি আটকে রাখা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজকর্মী মো: মনিরুজ্জামান মুঠোফোনে জানান, বই দিতে দেরি হচ্ছে বলেই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার হাফিজ উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই এবং তিনি বর্তমানে সিরাজগঞ্জে একটি মিটিংয়ে আছেন। তিনি ভুক্তভোগীকে অফিসে যোগাযোগ করতে বলেছেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, বৈধ ভাতাগ্রহীতার বই আটকানোর কোনো সুযোগ নেই।
সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান খান জানিয়েছেন, বিধি অনুযায়ী এই অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো: মনিরুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিবন্ধী শিশুর ভাতার বই আটকে রেখে সরাসরি ২২,০০০ (বাইশ হাজার) টাকা ঘুষ দাবি এবং মানসিক ও আর্থিক হয়রানির অভিযোগ করেছেন মো: আছাদুল ইসলাম নামের একজন ভুক্তভোগী বাবা।
কিন্তু নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো: মনিরুজ্জামান ওই ভাতার বইটি হস্তান্তরের বিনিময়ে সরাসরি ২২,০০০ টাকা ঘুষ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২