
গাজীপুরের টঙ্গীতে এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানার গুটিয়ার আন্ধারুল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিস্কুটের কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কার্টনের ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে রাখে।
পরবর্তীতে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন, জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ দ্রুত এলাকাটি কর্ডন করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, কার্টন থেকে উদ্ধারকৃত ১০টি ককটেল তাজা ছিল। এগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২