বগুড়ার ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সাথে দেখা করতে এসে আরও দুজন সন্দেহভাজন ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আটজন হলেন— চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়; নরসিংদীর ইমরান; ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছেন।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর রাতে থানায় আটক ওই আটজনের সাথে দেখা করতে আসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। তাদের থানায় আসার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাদেরও গ্রেপ্তার দেখানো হয়। ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আট চোরের সাথে মোস্তফা ও বাবুলের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সন্দেহে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…
এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…
হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক…
রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব।…
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত থাকলেও মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর আয়কর…
পুরান ঢাকার জনসন রোডের ব্যস্ত এলাকায় পাখিদের জন্য এক অনন্য আশ্রয়স্থল ‘আকাশনীড়’ গড়ে তুলেছে ঢাকা…
This website uses cookies.