
গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে গার্মেন্টস শ্রমিকদের বর্তমান মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে বলে উল্লেখ করেন। এ অবস্থায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়।
সমাবেশে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন ফেডারেশন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২