
শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭)। তারা দুজনেই বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা 'কিডসরাইটস ফাউন্ডেশন' প্রতিবছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। সুদীপ্ত ও মুশফিক গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে বাল্যবিয়ে রোধ, শিশুশ্রম নির্মূল এবং শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করছেন। তারা গ্রামীণ পর্যায়ে মাঠপর্যায়ের কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের এই প্রচেষ্টায় ইতোমধ্যে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং অনেক পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
সুদীপ্ত দেবনাথ শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। অন্যদিকে, মুশফিক উর রহমান শহরের কলেজ রোডের মুনজিতপুর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান উজ্জল ও বারছাতুন নেছা লাভলী দম্পতির বড় সন্তান। মোস্তাফিজুর রহমান উজ্জল ‘আমাদের সময়’ ও ‘মাছরাঙা টেলিভিশন’-এর নিজস্ব প্রতিবেদক এবং সুজনের জেলা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুদীপ্ত দেবনাথ জানান, শিশুদের নিয়ে কাজ করতে তিনি আনন্দ বোধ করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও এগিয়ে নিতে চান। একই অনুভূতি প্রকাশ করে মুশফিক উর রহমান বলেন, এই মনোনয়ন তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও তিনি শিশুদের অধিকার নিয়ে কাজ করে যেতে চান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২