কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকানিয়া (ভূগলী) নদী কেন্দ্রিক মিথ্যা অপপ্রচার এবং মানহানিকর বক্তব্যের প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, মীর সাখাওয়াত হোসেন, শওকত কবির খোকন, জেসমিন সুলতানা কবিতা, নাদিরা সুলতানা সোমা, জামাল উদ্দিন খান মার্শাল এবং মো. আহসানুজ্জামান নাসিরসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, গত ২৮ সেপ্টেম্বর জলমহালের ইজারাদার, মৎস্যজীবী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছিল। সেখানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে জলমহাল থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
বক্তারা আরও উল্লেখ করেন, নাম-পরিচয়হীন কিছু ব্যক্তিকে সামনে রেখে এই মানববন্ধন ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ছয়বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং তার বাড়ি ইটনা উপজেলায়। আইনজীবীরা এই ঘটনার সাথে জড়িত হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়িবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ এবং যুবলীগের সহসভাপতি মো. হুমায়ুন কবীরের নাম উল্লেখ করেন। সমাবেশ থেকে এই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
দুর্গাপূজায় মুক্তি পেতে যাওয়া ‘দেশু ৭’ সিনেমা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন দেব। তার দাবি, টাকার…
দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে আসছেন কুসুম শিকদার। পাশাপাশি নিজের দ্বিতীয়…
সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। সরবরাহ…
সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম ও আফগান স্পিনের চ্যালেঞ্জ মাথায় নিয়ে আজ আবু ধাবিতে একমাত্র…
মাসে ৩৫ রুপি বেতনে সিনেমার পোস্টার এঁকে ক্যারিয়ার শুরু করেছিলেন নানা পাটেকার। দারিদ্র্য ও সংগ্রামের…
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটরবাহী লরি রেলগেটের পাশের একটি হোটেলে ঢুকে পড়েছে। এতে রেলপথে…
This website uses cookies.