Header Premium (728×90)

Categories: সারাদেশ

লালমোহনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘করবো কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এবং ‘করবো কাজ, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ২১৮ জন কৃষকের হাতে প্রথম ধাপে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদেরও এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে নেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা। একইসঙ্গে এই কার্ডের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষিযন্ত্রসহ আবহাওয়া ও বাজার বিষয়ক বিভিন্ন তথ্য ও সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল অনুষ্ঠানে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় লিথুয়ানিয়া, এফবিসিসিআইয়ে বৈঠক

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের…

4 minutes ago

মব সংস্কৃতি ও রাজনৈতিক দখলদারত্ব কি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হচ্ছে?

বিএনপি সরকারের আট মাস না পেরোতেই মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া, স্টুডিও ভাঙচুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক…

9 minutes ago

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের যৌথ তালিকায় ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়…

13 minutes ago

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শনিবারের পর কমবে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিতে পারে। তবে পশ্চিমা…

17 minutes ago

চুম্বন ও বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের বড় সুযোগ ফেরালেন মালয়েশীয় অভিনেত্রী

ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিক সীমানার সঙ্গে আপস না করে নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত…

19 minutes ago

চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ৮৯১ টন চাল বিতরণ শুরু

মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ভোলার চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জন জেলেকে…

27 minutes ago

This website uses cookies.