
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। প্রতিকূল পরিস্থিতির শিকার তিন ব্যক্তি বুধবার (৩০ সেপ্টেম্বর) সেখানে উপস্থিত হয়ে তাদের জীবনসংগ্রাম ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এদের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী মিজানুর রহমান, ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মান নিয়ে বাঁচতে চাওয়া রোকসানা এবং স্ট্রোক করে কর্মক্ষমতা হারানো শুক্কুর আলী রয়েছেন। জেলা প্রশাসকের তাৎক্ষণিক উদ্যোগে এই অসহায় মানুষগুলোর মাঝে আশার আলো সঞ্চারিত হয়েছে।
শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকার বাসিন্দা ৩৯ বছর বয়সী মিজানুর রহমান দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হার মানেননি। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করা মিজানুর বর্তমানে নিজের অসুস্থ মা এবং স্ত্রী-সন্তানদের দায়িত্ব পালন করছেন। তার মেয়েও দৃষ্টিপ্রতিবন্ধী এবং ঢাকার জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে, আর ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়ছে। কোনো জমিজমা না থাকায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটানো মিজানুর গণশুনানিতে জেলা প্রশাসককে জানান যে, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তিনি চাকরির ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে একটি সরকারি চাকরির আবেদন জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পরিস্থিতির কথা জানানোর প্রবল ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
মিজানুর রহমানের কষ্টের কথা শুনে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, মিজানুরের মেয়ের বিষয়টিও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া, মিজানুর যদি আগ্রহী হন তবে তার জন্য বিকল্প চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছেন জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২