পিরোজপুরের কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকার বিষখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আবদুল মন্নান ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ শিকারে বের হন। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন, তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলে নদীতে পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং বরিশাল থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। বুধবার রাত ৭টা পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করলেও এখন পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি।
সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে ৫১টি ফ্লাইট বাতিল ও…
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার…
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান স্থিতিশীল সরকার ও…
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে…
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
This website uses cookies.