
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মেঘলার বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
এই প্রশিক্ষণ কোর্সে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের ফ্রিজ ও এসি মেরামত এবং রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অর্জিত কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টিতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার অংশ হিসেবে বান্দরবানে আয়োজিত এই কারিগরি প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২