
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে সদর উপজেলার ২৯ মাইল বাজারে বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ৩ নং জগন্নাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান লিটন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার এ সভায় অংশ নেন।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন। সভায় বক্তারা ইউনিয়ন ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, ২৯ অক্টোবরের নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।"
এ সময় পুরো এলাকা ‘ভোট দিবো কিসে, ধানের শীষে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২