
গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে।
জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর জোনাসুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়েল রানার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়েল রানার বিরুদ্ধে অতীতেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল রানাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২