
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় এবং পৃথক দুটি সিআর মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিরাজগঞ্জ আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, সাইবার সুরক্ষা আইনের মামলায় সবুজ তালুকদার (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়ার শেরপুর থানার গাড়ই গ্রামের নজরুল ইসলাম তালুকদার ওরফে পেয়ারা ও বিউটি খাতুনের ছেলে।
এছাড়া অন্য দুটি সিআর মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে মুকুল এবং জসিমকেও একই দিন আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়েই রায়গঞ্জ উপজেলার দেড়াগাতী গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২