
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জের আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ৩৫ সদস্যের এই কমিটিতে জিয়াউর রহমানকে সভাপতি এবং শহীদুল ইসলাম রেদুয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহমদ উসমানের সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির। নবগঠিত এই কমিটি আগামীতে হাওর, নদী, বাঁধ, কৃষি, বন ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মো. মিজানুর রহমান ও আহমেদ উসমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তারেক হুসাইন ও মো. নাছির আলী নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর, বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ ও আতিকুর রহমার রুয়েব, দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সফিক উদ্দিন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া, সামরান আহমদ প্রমুখ।
কমিটিতে সহসভাপতি হিসেবে গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মো. মিজানুর রহমান ও আহমেদ উসমান; যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন ও মো. নাছির আলীসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আরও ২১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২