
নাটোরের লালপুর উপজেলায় বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা সুনিল কর্মকার (৫৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিল কর্মকার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা অনিল কর্মকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে সুনিল কর্মকার নিজ শয়নকক্ষে অসুস্থ বোধ করেন এবং বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘাস মারার তরল বিষ পান করেছেন বলে জানান।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২