
বরিশালে আইনজীবীর সহকারী (মুহরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বরিশাল এয়ারপোর্ট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে নুরুজ্জামান ও নাছিমা বেগমের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে—ইশরাত জাহান পপি (২৮) ও মালয়েশিয়া প্রবাসী ইমন হোসেন (২৬)। ইশরাত জাহান বর্তমানে স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশের দাবি, স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নুরুজ্জামান বাসায় ফিরলে এ নিয়ে তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। একপর্যায়ে নুরুজ্জামান স্ত্রীকে মারধর করে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে নাছিমা রান্নাঘর থেকে শিল এনে নুরুজ্জামানের মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে নাছিমা বালিশ দিয়ে মুখ চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশ জানায়, হত্যার পর নাছিমা তার ও স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন, কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং বাসার চাবি একটি ব্যাগে ভরে বাসা থেকে পালিয়ে যান। এরপর তিনি তার বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার আবহাওয়া অফিসের সামনে আসতে বলেন। সেখানে খাদিজার কাছে ব্যাগটি দিয়ে তিনি নিজেকে আত্মসমর্পণ করবেন বলে জানান এবং পরবর্তীতে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শেষ পর্যন্ত নাছিমা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২