লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৯১টি মুস্তাহিক পরিবারের মাঝে ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এই কর্মসূচি আয়োজিত হয়। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং গিভিং গ্রেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই তহবিল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইনস্টিটিউট অব সোশ্যাল ফাইন্যান্সের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। এতে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথি হিসেবে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মাদরাসার অধ্যক্ষ এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন জানান, ২০০৮ সাল থেকে সিজেডএম প্রায় ১৮ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়ে আসছে। আদিতমারীতে পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পটির আওতায় ২২টি তৃণমূল সংগঠনের মাধ্যমে ৬০০টি পরিবারের ২ হাজার ৬০৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ধাপে ৫৯১টি পরিবারকে ৮৮ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ধাপে আরও ৮৬ লাখ ৯০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুই ধাপে সর্বমোট ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা হস্তান্তর করা হবে। এছাড়া পাঁচ বছর মেয়াদী এই জীবিকা উন্নয়ন প্রকল্পে মোট ৪ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮০০ টাকা ব্যয় করা হবে।
প্রধান অতিথি ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, সিজেডএম এ পর্যন্ত দেশের ২৯টি জেলার ৪৬টি উপজেলায় ৭৫টি জীবিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে ৩৫ হাজার ২৭৬টি পরিবারের প্রায় ১ লাখ ৫০ হাজার ৮৮৯ জন সদস্য উপকৃত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, প্রকল্পের মূল্যায়নে দেখা গেছে সুবিধাভোগী পরিবারগুলোর গড় মাসিক আয় ৮ হাজার ৭০৪ টাকা থেকে বেড়ে ২৮ হাজার ৬২৫ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ তাদের গড় আয় ২২৯ শতাংশ বেড়েছে এবং প্রায় ৩০ শতাংশ পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করে যাকাতদাতা পরিবারে পরিণত হয়েছে।
২০২৫ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প শুরু করা হয়।
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.