
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় রামানন্দ বৈদ্য (৪০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর হাজরাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রামানন্দ বৈদ্য সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং উত্তর হাজরাবাড়ী গ্রামের জুগেশ চন্দ্র বৈদ্যের ছেলে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ জানান, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২