Header Premium (728×90)

Categories: সারাদেশ

শ্যামনগরে পারিবারিক কবরস্থানে শায়িত এমপি নজরুলের স্ত্রী মরিয়ম

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ সোমবার রাতে শ্যামনগরের গাবুরার সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাত প্রায় ১১টার দিকে কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে তাঁর মরদেহ গাবুরায় পৌঁছায়। মরদেহের সঙ্গে তাঁর বাবা মাসুম বিল্লাহ, মা, দাদি, নানি, ফুপা, ফুপি ও ছোট চাচা মোতাসিম বিল্লাহসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

লাশ পৌঁছানোর পর রাত ১২টা ৩৫ মিনিটে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা এতে ইমামতি করেন। জানাজায় স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা, শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ রায় ও বদিউজ্জামানসহ স্থানীয়রা অংশ নেন। জানাজা শেষে স্বজনদের পুরোনো কবরগুলোর পাশেই মরিয়মকে সমাহিত করা হয়।

মরিয়মের চাচা মিলন সরদার প্রবাসে থাকায় তাঁর স্ত্রী মুন্নী খাতুন বাড়িতে দাফনের সব প্রস্তুতি তদারকি করেন। তিনি জানান, মরদেহবাহী গাড়িটি পদ্মা সেতু পার হয়ে খুলনার কয়রা হয়ে সড়কপথে আসে এবং পরে ট্রলারে করে গাবুরায় পৌঁছায়। স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরদার জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর থেকেই মরিয়ম পরিবারসহ ঢাকায় থাকতেন। সাবেক গ্রাম পুলিশ গোলাম রহমান জানান, মেয়েটি ছোটবেলা থেকেই ঢাকায় পড়াশোনা করত এবং এসএসসি পরীক্ষাও দিয়েছিল। নাতনির অকাল মৃত্যুতে তাঁর দাদা ইউনুস সরদার শোকে পাথর হয়ে বাড়িতে বসে ছিলেন।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে এবং ওবায়দুল পলাতক রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল

ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…

12 minutes ago

অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…

15 minutes ago

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন

সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…

17 minutes ago

আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…

22 minutes ago

বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…

24 minutes ago

গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ

রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

25 minutes ago

This website uses cookies.