Header Premium (728×90)

Categories: সারাদেশ

বেনাপোল কাস্টমস ও শার্শার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজ এবং শার্শা উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টায় তিনি কাস্টমস হাউজে উপস্থিত হন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কাস্টমস হাউজের সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কাস্টমস হাউজে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী শার্শা উপজেলার উলাশী খালের বৃক্ষরোপণ কর্মসূচির স্ট্রিপ বাগান এবং উপজেলায় রোপিত তাল বাগান পরিদর্শন করেন। এছাড়া পৌর গেট এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল করতে দেখা যায় এবং সভাস্থলে শ্লোগান মুখরিত পরিবেশ সৃষ্টি হয়। সফরসূচি অনুযায়ী পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তার রাত্রি যাপনের কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

14 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

36 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

46 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

48 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

54 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

58 minutes ago

This website uses cookies.