চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা এলাকায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শাহীন আলী (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। আটক শাহীন আলী পৌরসভার শ্মশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে। এ সময় তাঁর সাথে থাকা আরও দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ভুক্তভোগী নাদিম হোসেন সোহান নামে ওই শিক্ষার্থী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গাবতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিন যুবক তাঁর গতিরোধ করে মারধর করেন এবং তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে নাদিম অভিযোগ করেছেন। নাদিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহীন আলী ধরা পড়েন এবং বাকিরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহীনকে থানায় নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, টিকটক করা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এটি ছিনতাইয়ের চেষ্টা নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশ বিস্তারিত তদন্ত করছে। ভুক্তভোগী নাদিম ও আটক শাহীন প্রায় সমবয়সী বলেও জানিয়েছেন ওসি।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.