
ঢাকার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীতি গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবরটি পান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২