
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুহাদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জিল্লুর রহমান জনিকে।
রবিবার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি যৌথভাবে কুষ্টিয়া জেলা যুবদলের এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত ৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অন্যান্য শীর্ষ নেতারা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।
এদিকে নতুন এই কমিটি ঘোষণার পর কুষ্টিয়া জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২