
ডেঙ্গুর প্রকোপ রুখতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালিয়েছে সদর উপজেলা ও পৌর যুবদল। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ক্লাব সুপার মার্কেট এলাকা থেকে শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ পর্যন্ত এই কর্মসূচি বিস্তৃত হয়।
এই সচেতনতামূলক অভিযান চলাকালে যুবদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে মশানিধনক ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এছাড়া আরও অংশ নেন জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে আয়োজক নেতারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কেবল সরকারি উদ্যোগের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, বরং সামাজিক সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। তারা প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িঘর এবং চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২